রাষ্ট্রপতি ও সিইসিকে বিকল্পধারার চিঠি

0 ৫৫

মুক্ত অনলাইন ডেস্ক

৭ নভেম্বরের মধ্যে আলোচনার জন্য সময় চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আর প্রতিনিধি দল নিয়ে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়ে সিইসিকে চিঠি দিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর অব. আবদুল মান্নান। আজ মঙ্গলবার সকালে প্রথমে রাষ্ট্রপতি ও পরে সিইসিকে চিঠি দুটি পৌঁছে দেন দলটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

বিকল্পধারার পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.