নিয়ন্ত্রণ হারিয়ে বাস দূর্ঘটনা নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে বাসটির সুপাভাইজার নিহত হয়েছেন। শনিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় ওই দূর্ঘটনা ঘটে ঘটে।
নিহত সুপারভাই জারের নাম মিজান মিয়া (৩৫)। তিনি ভাঙ্গা পৌর সদেরের আতাদী গ্রামের হাজী আলেম মিয়ার পুত্র। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক নিত্তরঞ্জন জানান, বরিশাল থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি সদরদী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মিজান মিয়া নিহত হন।