বান্দরবানে ৬৬৯১ পিস ইয়াবাসহ তরুনী আটক

0 ১১৩

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৬৬৯১ পিস ইয়াবাসহ এক যুবতীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে শহরের বালাঘাটার যাত্রী ছাউনী এলাকায় থেকে তোমাচিং মার্মা (২৪) এক আটক করে পুলিশ।

তোমাচিং মার্মা রাঙ্গামাটি জেলার কাউখালী বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি পাড়ার চোসিং মার্মার মেয়ে। সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা নিয়ে বান্দরবানসহ আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল বালাঘাটার যাত্রী ছাউনি এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতির টেপ দৌড়ে পালানোর সময় ধৃত করে তোমাচিং মার্মাকে আটক করা হয়।

এসময় বিক্রির উদ্দেশ্যে তার সাথে থাকা ৬৬৯১ পিস মরণব্যাধী ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। আটককৃত তোমাচিং মার্মার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.