শিশুর মুখে-ই ফেটে গেল চকলেট বোমা

0 ১৫৯

মুক্ত অনলাইন ডেস্ক

চকলেট বোমা তিন বছরের এক শিশুর মুখে ঢুকিয়ে তাতে আগুন দিয়েছে এক কিশোর। এতে মুখের মধ্যে সেই বোমা ফেটে মারাত্মক আহত হয় শিশুটি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, শিশুটির মুখ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের মেরঠে ঘটনাটি ঘটে।  জানা যায়, বুধবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের দেওয়ালি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার বাজি পোড়ানো চলছিল মেরঠের রাস্তা ও বাসা-বাড়িতে।

এ দিন বিকালে বাড়ির পাশেই বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি। সেখানে এলাকার কিশোর হরপাল কয়েকটি বাজি নিয়ে আসে। পরে সে ওই শিশুর মুখে একটি চকলেট বোমা ঢুকিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে শিশুটির মুখে ফেটে যায় বোমা। ছিন্নভিন্ন হয়ে যায় তার মুখ।  হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শ্বাসনালীসহ অন্যান্য জায়গাতেও সংক্রমণ ছড়িয়েছে।

আহত শিশুর বাবা শশী কুমার বলেন, মেয়ে যখন অন্য শিশুদের সঙ্গে খেলছিল, তখন হরপাল এই কাণ্ড ঘটিয়েছে। সে চকলেট বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.