দুই নারীর লাশ উদ্ধার

0 ১০৭

মুক্ত অনলাইন ডেস্ক

আশুলিয়ায় পৃথক ঘটনায় সাভার ও থেকে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাভারের আমিনবাজার ও আশুলিয়ার শ্যুাটিংবাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে আমিনবাজার এলাকায় নিজ ভাড়া ঘরের আড়ার সঙ্গে শাহিনুর আক্তারের (৩০) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার শ্যুটিং বাড়ি এলাকার নিজ ভাড়া ঘর থেকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিল্পী আক্তার (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছে। আশুলিয়া থানার প্রধান কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.