আগুনের ধোঁয়ায় আবুধাবিতে বাংলাদেশী শ্রমেকর মৃত্যু

0 ৬৪

মুক্ত অনলাইন  ডেস্ক

অগ্নিকাণ্ডের ধোঁয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তৈয়ব আলী (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে আবুধাবীর মোসাফফাহ শিল্প নগরীর ৯ নং জোনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের ঠাণ্ডা মিয়া সওদাগরবাড়ির (প্রকাশ হেজারবাড়ি) সালেহ আহমদের ছেলে। তিনি ১৮ বছর ধরে আবুধাবি প্রবাসী।

নিহতের স্বজনরা জানান, অগ্নিকাণ্ডের সময় তৈয়বসহ অন্যরা তাদের গ্যারেজের ছাদে আবাসস্থল থেকে নেমে আসার পর তার ছেড়ে আসা ব্যাগ আনতে পুনরায় সেখানে ছুটে যান। এ সময় অগ্নিকাণ্ডে সৃষ্ট ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তৈয়ব মারা যান। তিনি আবুধাবিতে অ্যালুমিনিয়াম ফিক্সারের কাজ করতেন। আগামী সপ্তাহে তার লাশ দেশে আসবে বলে জানান স্বজনরা।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.