সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত

0 ৫৪

 

সড়ক দূর্ঘটনায় মো. ইকবাল হোসেন (৪৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা এলাকায় সকাল সাড়ে ৮ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। তবে কেউ আহত হয়নি। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়,- সেনাবাহিনীর তিনটি গাড়ি রুপপুর থেকে ময়মনসিংহের উদ্দ্যেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় ওই তিনটি গাড়ির মাঝখানের গাড়িটির গতির হেরফের ঘটায় পেছনের গাড়িটি ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা সরঞ্জামাদীর আঘাতে ওই সেনা সদস্য আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.