আগুন লেগেছে বিরামপুর হাসপাতালে

0 ৬০

মুক্ত অনলাইন ডেস্ক

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১ টার দিকে হাসপাতালের স্টোর রুমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুর ১ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হাসপাতালের স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওষুধ রাখার একটি ফ্রিজ ও প্রায় দু’হাজার টাকার ওষুধ পুড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.