ব্যবসায়ীর খন্ডিত মস্তক উদ্ধার

0 ৬৩

মুক্ত অনলাইন ডেস্ক

বিশিষ্ট ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চারদিন পর আজ রোববার দুপুরে পুলিশ নিহতের খণ্ডিত মস্তক উদ্ধার করেছে। দিনাজপুরের বিরামপুর শহরের ব্যবসায়ী ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর কলেজ বাজার মহল্লার মৃতঃ নইম উদ্দিন মাস্টারের ছেলে বিশিষ্ট স’মিল ও কাঠ ব্যবসায়ী নূরুজ্জামান পুশি (৪০) গত বুধবার (৭ নভেঃ) বিকেলে ব্যবসায়ীক টাকা আদায়ের জন্য নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের রফিকুলের বাড়িতে যান। ঐদিন সন্ধ্যা থেকে তার মোবাইল বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুজি শুরু করে।

বৃহস্পতিবার (০৮ নভেঃ) বিকেলে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের ধান ক্ষেত থেকে পুলিশ ওই ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং হত্যাকারী সন্দেহে পুলিশ মধ্যমাগুড়া গ্রামের রফিকুলকে গ্রেফতার করে। এদিকে মাথা না পাওয়ায় গলাকাটা লাশটি দিনাজপুর হিমঘরে রাখা হয়।

গত চারদিন ধরে পুলিশের ব্যাপক অনুসন্ধানের পরও খণ্ডিত মস্তক না পেয়ে নিহতের মহল্লার বাসিন্দারা রবিবার (১১ নভেঃ) বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন করছিল। এ সময় খণ্ডিত মস্তক উদ্ধারের খবর পেয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।  বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, তার নেতৃত্বে বিরামপুর থানা থেকে ১২ জনের পুলিশ দল ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত রায়সহ পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের অপর একটি ধান ক্ষেত থেকে রবিবার (১১ নভেঃ) দুপুরে নিহত নূরুজ্জামান পুশির খণ্ডিত মস্তক উদ্ধার করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.