বিএনপি’র মনোনয়ন ফরমে ফখরুলের স্বাক্ষর থাকবে

0 ১৯৪

মুক্ত অনলাইন ডেস্ক

মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি আজ ও কাল মঙ্গলবার দুদিন। মঙ্গল ও বুধবার দুদিন মনোনয়ন ফরম জমা দেয়া যাবে। বিএনপির দলীয় প্রতীকে মনোনয়ন ফরম জমা দেয়ার ক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাক্ষর করতে হবে।

শনিবার স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। এ অবস্থায় বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভাপতির দায়িত্বও দেয়া হয় মহাসচিবকে।

আজ সোমবার সকাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে। ৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীরা দলের মনোনয়ন ফরম কিনতে পারবেন এবং ২৫ হাজার টাকা জামানতসহ ওই ফরম জমা দিতে পারবেন। এ সপ্তাহের যে কোনো দিন বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়ন দেবে এ পার্লামেন্টারি বোর্ড।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.