বান্দরবান ৩শ নম্বর আসনে বিএনপির মনোনয়ন ৯ প্রত্যাশী

0 ১১০

এস.কে নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসন থেকে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বান্দরবান সংসদীয় আসন থেকে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহন করেন জেলার থানচি সাবেক উপজেলার চেয়ারম্যান খামলাই।

অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী, চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা: সরোয়ার আলম, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, লামা উপজেলা চেয়ারম্যান থোয়ানু অং চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তৌফাইল আহমেদ ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, ‘দলীয়ভাবে মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন, সকলেই তার পক্ষে কাজ করবেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত।’

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.