আসছে “কাল সাপ”
লিখন রাজ, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
শীঘ্রই বাজারে আসছে লায়ন মীর আব্দুল আলীম নিবেদিত, প্রযোজক সাইফুল ইসলাম,কাহিনী সংলাপ ও চিএনাট্য মঞ্জুর হোসেন ভুইয়া,, সুমন মজুমদার পরিচালিত “সমাজের কাল সাপ”।
রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের অভিনীত মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মানব পাচার, সুখ-দুঃখ আনন্দ-বেদনার কাহিনী নিয়ে নানা বিষয় ভিত্তিক নাটক “সমাজের কাল সাপ”।
অভিনয়ে- সাইফল ইসলাম, সুমন মজুমদার, মঞ্জুর হোসেন ভূইয়া, মুকবুল হোসেন, জি এম সহিদ, মাসুদ মোল্লা, যুবরাজ রাজ্জাক, রুবেল, সুজন, শাহিন, সুন্দর আলী, মাসুদ পারভেজ, শরিফ, নাজমুল হোসেন, ইনেসপেক্টর রফিক, ঐর্থি, বর্ষা, ছালমা, মিথিলা, শিশু শিল্পী হিরা।
রাজধানীর পূর্বাচলের বাঙ্গাল বাড়ী ও জিন্দা পার্কে করা হয়েছে, নাটকটির শুটিং।
প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট, গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন- আমার নিবেদিত “সমাজের কাল সাপ” নাটকটি দর্শকের মনে স্থান পাবে। নাটকির কাহিনী অত্যন্ত চমৎকার।
মুক্ত প্রভাত/রাশিদুল