প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গুরুদাসপুরে ‘স্থানীয় সাংসদের প্ররোচনায় অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের মানব বন্ধন’ শিরোনামে অনলাইন পত্রিকা ‘ অনাবিল সংবাদে’ প্রকাশিত সংবাদটি আমাদের নজরে এসেছে। ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা-ভিত্তিহীন ও বানোয়াট। একটা মহল নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসকে হেয় করতে এবং তার রাজনৈতিক সুনাম নষ্ট করতেই ঈর্ষান্নিত হয়ে ওই সংবাদটি প্রকাশ করেছেন।
এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে করা শিক্ষকদের মানব বন্ধনের সংবাদটি বেশকিছু জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রায় একই ধরনের সংবাদ প্রকাশিত হলেও অধ্যক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তার বিরুদ্ধে করা আন্দোলণকে বাধাগ্রস্থ করতেই এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন। আমরা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এধরনের মিথ্যা সংবাদ আবারো প্রকাশ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
প্রতিবাদকারী
শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীবৃন্দ
রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ
গুরুদাসপুর, নাটোর।